সমকালীন
স্যালি হেপওয়ার্থ
লেখক
জন্ম ১৯৮০-০৬-০৯স্যালি হেপওয়ার্থ নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার দশটি উপন্যাসের লেখক। তাঁর বইগুলোর মধ্যে অন্যতম দ্য সোলমেট ও ডার্লিং গার্লস। মানুষের আচরণের ভালো, মন্দ এবং একেবারে অদ্ভুত দিকগুলো থেকে উপাদান নিয়ে স্যালি পরিবার, সম্পর্ক ও পরিচয় সম্পর্কে গভীর ভাষায় লেখেন। তাঁর পারিবারিক থ্রিলারগুলোতে অদ্ভুত রসবোধ, সাহসী স্বর আর মন কাড়া অন্ধকার আবহ মিশে থাকে। তাঁর বইগুলো ইংরেজিতে সারা পৃথিবীতে পাওয়া যায় এবং পঁচিশটি ভাষায় অনূদিত হয়েছে। দ্য ফ্যামিলি নেক্সট ডোর তাঁর প্রথম বই, যা চলচিত্রের জন্য রূপান্তরিত হচ্ছে। স্যালি তাঁর পরিবার এবং একটি পোষা কুকুরের সঙ্গে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকেন।
এই প্ল্যাটফর্মে
